
মোস্তাফিজুর: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের’র (জি.এম. কাদের) নির্দেশে সারাদেশে ন্যায় নাটোরের বাগাতিপাড়ায় অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বাগাতিপাড়া পৌরসভা ও ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের প্রায় শতাধিক নারী-পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ হয়।
আজ রবিবার দুপুরে কম্বল বিতরণ করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু সাইদ মোহাম্মদ হিরোন।
এসময় উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আকরাম হোসেন পিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক আবুল কালাম, বাগাতিপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন অপু ও ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামসুল হুদা প্রমুখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান