
রাউজ আলী: আল্লাহর ইচ্ছায় প্রকৃতির নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে।
তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার।
গতকাল শুক্রবার(২০ জানুয়ারী) সকালে পাবনার বেড়া উপজেলা প্রশাসন ও বেড়া পৌরসভার পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থী সহযোগিতা সংগঠন বেড়ার উদ্যোগে পৌর এলাকার সান্যাল পাড়া ঈদগাহ মাঠে ২ টাকায় শীত আমেজ,শিশু ও বৃদ্ধাদের উষ্ণ আমেজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ২ টাকার বিনিময়ে শিশু ও বৃদ্ধাদের মাঝে ৪৫০ টি শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাঃ সবুর আলীর সভাপতিত্বে,বেড়া শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের উপদেষ্টা কাবিরুল হাসান বারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেড়া উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র আসিফ শাম্স রঞ্জন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদপ্রমুখ।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা