
আসাদ হোসেন রিফাত: লাললমনিরহাটের পাটগ্রামে প্রয়াত সংসদ সদস্য আবেদ আলী (এমপি)’র ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এম ওয়াজেদ আলীকে (৬৮) কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
গতকাল শুক্রবার রাতে পাটগ্রাম পৌরভবন সংলগ্ন ফাতেমা প্রি ক্যাডেট স্কুলের গলির সামনে তাকে হত্যা করা হয়। তাঁর মাথা ও গলায় ছুরির আঘাত রয়েছে।
তিনি পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ। পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাসা থেকে বের হওয়ার সময় পিছন থেকে আকস্মিকভাবে গলায় মাথায় দূবৃর্ত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরবর্তীতে আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বলেন, বাসার ১০ গজের মধ্যে মামা ওয়াজেদ আলীর হত্যাকান্ড একটি পরিকল্পিত ঘটনা।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করছি। ওসি ওমর ফারুক বলেন, লাশ মর্গে প্রেরন করা হয়েছে। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের সনাক্ত ও আটকে কাজ করছে পুলিশের চৌকস দল।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া