
মোহাম্মদ হানিফ: নোয়াখালীর সোনাইমুড়ী থেকে দুটি চোরাই ব্যাটারি চালিত অটোরিকশাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের আমির উদ্দিন ভূঁইয়া বাড়ির আবু জাহেরের ছেলে নূর হোসেন (২২) ও বারাগাঁও ইউনিয়নের রাজীবপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে আব্দুল মমিন ওরফে বাবুল (৪৮)।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে তগকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের খেজুরতলা বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় খেজুরতলা বাজার থেকে নুর হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যমতে সোনাইমুড়ী পৌরসভার বন্ধু মিশুক দোকানের সামনে থেকে সামছুুুল হককে গ্রেফতার করা হয় । পরে তার থেকে দুটি চোরাই ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়। যাহার বাজার মুল্য প্রায় দুই লক্ষ টাকা । এই ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া