
শাহজাহান সাজু: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামে অসহায় স্বীতার্থদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ই জানুয়ারি) দুপুরে মানবিক সংগঠন ‘রমজান আলী ফাউন্ডেশনের’ অর্থায়নে অসহায় শীতার্তদের মাঝে ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব লোকমান হোসেন এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর পৌরসভার সম্মানিত মেয়র আব্দুল কাইয়ুম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক আফজালুর রহমান উজ্জ্বল, শরিফ উদ্দিনসহ রাজনৈতিক ব্যক্তির বর্গ, জনপ্রতিনিধি, মানবাধিকার কর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
রমজান আলী ফাউন্ডেশন এর চেয়ারম্যান লোকমান হোসেন বলেন আপনাদের সকলের সহযোগিতা পেলে আগামীতেও শীতবস্ত্র ও অন্যান্য মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন