
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাটে তীব্র শীতে আইন শৃঙ্খলা ও অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণের পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে কম্বল বিতরণ করছেন লালমনিরহাট জেলা পুলিশ।
গতকাল সোমবার (১৬ জানুয়ারি) রাত ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে লালমনিরহাটের বিডিআর গেট, লালমনিরহাট রেলওয়ে স্টেশন ও মিশন মোড় গোল চত্ত্বরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন লালমনিরহাট জেলা পুলিশ পরিবারের সুযোগ্য অভিভাবক মানবিক পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ আতিকুল হক, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ৩শতজন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২