
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় সোহাগ সরকার (২২) নামে এক যুবক গলায় ফাসঁ দিয়ো আত্মহত্যা করেছে বলে জানা গেছে। রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় দুপচাঁচিয়া থানাধীন চামরুল ইউনিয়নের পোথাট্টি গ্রামের সাইফুল ইসলাম ধলার ছেলে সোহাগ সরকার(২২)তার নিজ গ্রাম হইতে ৫ কিলোমিটার দূরে কিলোমিটার দূরে বৌদি মাল থানতলী নামক স্থানে সবার অগোচরে জিগার গাছে গলায় চাঁদর
পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান,ভিকটিমের আত্মহত্যার খবর পেয়ে থানার এসআই বকুল হোসেন ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের সুরতহাল তৈরি করে পোস্টমর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান