
আওয়াজ অনলাইন: বাংলাদেশ থেকে ভিন দেশে পাড়ি জমিয়েছে বহু প্রবাসি। আর্থিক স্বচ্ছলতা, উন্নত জীবন-মান আর ভাগ্যের উন্নয়নে বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়ে থাকে। প্রবাসিদের অনেক কষ্ট, দুঃখের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হয়ে। শুধু তাই কি? অনেক সময় জীবনও দিতে হয় অকাতরে। এমনই ঘটনা ঘটেছে কাতারে।
গত শুক্রবার কাতারের স্থানীয় সময় ভোর ৫টায় সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হয়েছে। নিহতরা হলেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মো. রাহাত, ব্রাহ্মণবাড়িয়ার মো. সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জের মো. শাকিল ও মো. ইউসুফ মাতব্বর।
গুরুতর আহত মো. জামাল উদ্দিন ও হাবিবুর রহমান অপু দোহার হামাদ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বাড়িও নারায়ণগঞ্জ।
নিহত সিরাজুল, শাকিল ও ইউসুফের মরদেহ দোহার হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রাহাতকে আজ শনিবার কাতারের আবু হামুর কবরস্থানে দাফন করা হয়েছে।
জানা গেছে, আল শামাল হাইওয়েতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়। চারজনকে হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা যান।
কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মদ মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, নিহত তিনজনের মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক