
আলফাডাঙ্গা: দেশে চলছে কনকনে শীত। ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। শীতের তীব্রতা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্ন আয়ের মানুষকে।
তাইতো উষ্ণতার পরশ বুলিয়ে দিতে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালো ঐতিহ্য ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ‘ঐতিহ্যে গোপালপুর’ নামে একটি গ্রাম উন্নয়ন ভিত্তিক সংগঠন।
এ কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন ইনফাক ওয়েলফেয়ার সোসাইটি পাঠাগার।
আজ শনিবার (১৪ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলার গোপালপুর বাজারে অবস্থিত আনোয়ারা শিশুপল্লী একাডেমি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে শীত নিবারণের জন্য এ কম্বল বিতরণ করা হয়েছে। শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দিয়েছে সংগঠনটি।
অনুষ্ঠানে ঐতিহ্যে গোপালপুর সংগঠনটির সম্পাদক এম এ মুসা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু, দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল ও সংগঠনটির সমন্বয়ক ফেরদৌস খান প্রমুখ।
এবিষয়ে সংগঠনটির সদস্যরা জানান, শীতের তীব্রতায় দুস্থ ও অসহায় মানুষগুলো তাদের স্বাভাবিক কাজকর্ম করতে ব্যহত হচ্ছে। এসব অসহায় মানুষের কষ্ট লাঘব করতে আমাদের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঐতিহ্যে গোপালপুর সংগঠনের হাত ধরে উষ্ণতার পরশ ছড়িয়ে যাক চারিদিকের অসহায় মানুষগুলোর মধ্যে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি