
আওয়াজ অনলাইন: বিশ্ব মুসলিম উম্মার দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় আসর বিশ্ব ইজতেমা। অনেক বছর হলো বিশ্ব ইজতেমা বাংলাদেশেই আয়োজিত হয়ে আসছে। তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেওয়া মুসল্লিদের মধ্যে সাতজন মৃত্যু বরণ করেছে।

ইজতেমায় আসা মৃত মুসল্লিরা হলেন- সিলেটের হরিপুরের হেমুবটে পাড়া গ্রামের নূরুল হক, গাজীপুরের ভুরুলিয়া এলাকার আবু তৈয়ব ওরফে আবু তালেব, ঢাকার কেরানীগঞ্জের হাজী মোহাম্মদ হাবিবউল্লাহ হবি, ঢাকার কেরানীগঞ্জের মলমলিয়া গ্রামের মোফাজ্জেল হোসেন খান, মুন্সীগঞ্জের কামাল গ্রামের আক্কাছ আলী সিকদার, চট্টগ্রাম জেলার রাউজান গ্রামের আব্দুল রাজ্জাক ও নরসিংদী জেলার মাছিমপুর গ্রামের হাবিবুর রহমান হবি।
ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মুরুব্বি জহির ইবনে মুসলিম সাংবাদিকদের জানান, ইজতেমায় আগত মুসল্লিদের মধ্যে বার্ধক্য জনিত ও শ্বাসকষ্ট নিয়ে এ পর্যন্ত সাত মুসল্লির মৃত্যু হয়েছে। এদের মধ্যে বার্ধক্যজনিত কারণে ১২ জানুয়ারি মারা যান নুরুল হক ও আবু তালেব।
গতকাল শুক্রবার ইজতেমার প্রথম দিনে মারা যান হাজী মোহাম্মদ হাবিবউল্লাহ হবি, মোফাজ্জল হোসেন খান। এছাড়া ইজতেমার দ্বিতীয় দিনে আক্কাছ আলী সিকদার, আব্দুল রাজ্জাক ও হাবিবুর রহমান হবি মারা গেছেন। শনিবার বাদ ফজর তিন জনের জানাযা নামাজ হবে।
ইজতেমায় আসা বিদেশিরা অনেকটাই আতংকিত হয়েছেন। মৃত্যুর খবরে তারা হতভম্ব। তবে বিদেশি মুসল্লিদের কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার