
আওয়াজ অনলাইন: সৌদি সরকার হজ যাত্রীদরে জন্য নতুন নিয়ম করেছে। হাজীরা বিভিন্ন দেশ থেকে সৌদিতে যায়। তাদের ও সৌদি সরকারের সুবিধানুযায়ী এবার বিদেশিদের জন্য হজ পালনে কিছু নিয়ম করেছে। হজ সংক্রান্ত যাবতীয় পরিষেবা ফি সম্পূর্ণভাবে পরিশোধের পরই বিদেশিরা হজ পালনের অনুমতি পাবেন বলে জানিয়েছে হজ কর্তৃপক্ষ।
বিদেশিদের জন্য এমন নিয়ম করলেও নিজ দেশের নাগরিকদের জন্য কিছুটা সুবিধা দিয়েছে। সৌদির হাজীরা পরিষেবা ফি তিন কিস্তিতে পরিশোধ করতে পারবে। তবে দেশের সকল নাগরিক এই সুবিধা পাবেন না স্পষ্ট জানিয়েছে সৌদি সরকার। এই সুযোগের জন্য লটারী করা হবে। লটারীর মাধ্যমে এই সুবিধা প্রদান করা হবে।
সৌদির ধর্ম মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, চলতি বছর সৌদির অভ্যন্তরীণ হজযাত্রীদের জন্য ফি ধরা হয়েছে ন্যূনতম ৩ হাজার ৯৮৪ রিয়াল থেকে সর্বোচ্চ ১১ হাজার ৮৪১ রিয়াল।
বাংলাদেশি টাকায় ন্যূনতম ১ লাখ ২৩ হাজার ৩৪৮ টাকা থেকে সর্বোচ্চ ৩ লাখ ৩৪ হাজার ৫০৮ টাকা। মূলত হজকালীন আবাসন, যাতায়াত ও অন্যান্য বিভিন্ন সেবা বাবদ ধার্য করা হয়েছে এসব ফি।
২০১৯ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২ কোটিরও বেশি মানুষ সৌদিতে গিয়েছিলেন হজ করতে।
২০২০ সালে করোনা ভাইরাস মহামারি শুরু হলে দেশি-বিদেশি সব যাত্রীদের হজ পালনে স্থগিতাদেশ দেয় দেশটির সরকার। বিশেষ অনুমতিতে মাত্র কয়েক হাজার অভ্যন্তরীণ যাত্রী ওই বছর হজ করেছিলেন।
২০২১ সালে অভ্যন্তরীণ যাত্রীদের জন্য হজ পালনে স্থগিতাদেশ তুলে নেয় সৌদির সরকার। তবে কঠোর সীমান্ত বিধি জারি থাকায় ওই বছরও দেশটিতে যেতে পারেননি বিদেশি হজযাত্রীরা। অবশেষে ২০২২ সালে বিদেশি হজযাত্রীদের জন্য সীমান্ত খুলে দেয় সৌদি আরব।
মুসল্লিম উম্মার সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ ও পবিত্র তীর্থস্থান হলো মক্কা নগরী। প্রতি বছর লাখ লাখ মুসল্লিম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মক্কায় হজ করতে আসে আত্মশুদ্ধির জন্য। আত্মশুদ্ধির মাধ্যমে হাজীরা আল্লাহর কাছে মনের কামনা-বাসনা চেয়ে থাকে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২