হোম » সারাদেশ » আগামীকাল আখেরি মোনাজাত

আগামীকাল আখেরি মোনাজাত

আওয়াজ অনলাইন: আগামীকাল আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার ১ম পর্ব। আজকে দ্বিতীয় দিন তাসবি-তাহলিল আর বয়ানের মধ্য দিয়ে চলছে ইজতেমার পর্ব। মুমিন বান্ধারা যাতে ইবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে পারে তার জন্য সরকারি ভাবে নেওয়া হয়েছে নিরাপত্তার বলয়।

আজকে দেশ ও বিদেশের বহু মুসল্লি ফজরের পর থেকে বয়ান শুনছেন। আজকের বয়ান পেশ করছেন মাওলানা ওবায়দুল্লাহ খুরশেদ।

দেশ ও বিদেশ থেকে হাজার হাজার মুসল্লি আসতে শুরু করেছে। জানা গেছে, আনুমানিক ৮ লাখ মুসল্লি আজকের সমাবেশে উপস্থিত আছে। তবে এই হার আরো বেড়ে যাবে।

তবে দুঃখের বিষয় হলো, গত রাতে ইজতেমা ময়দানে তিনজন মানুষ মৃত্যু বরণ করেছেন।

 

আগামীকাল রোববার আখেরী মোনাজাত পরিচালনা করবেন মাওলানা হাফেজ মো. জোবায়ের। আগামী রোববার ভোর থেকে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত ইজতেমা পার্শ্ববর্তী মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

সরকারের এক মহল থেকে জানা যায়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় অনু্ষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। প্রশাসনিকভাবে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সাথে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। গোয়েন্দারা গুরুত্বের সাথে সব কাজ করছে। তারা মুসল্লিদের সার্বিক সহযোগিতা করছে বলে জানা যায়।

এছাড়া ইজতেমায় আসা মুসল্লিদের যাতে কোনো কষ্ট না হয় তার জন্য বিশেষ কিছু সুবিধা প্রদান করা হচ্ছে। মুসল্লিদের সুবিধার্থে ১৩ টি বিশেষ ট্রেন সার্ভিস ও সড়ক পথে যাতায়াতে বাড়তি বাসের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ইজতেমা কর্তৃপক্ষ।

ইজতেমায় আসা মুসল্লিদের যাতে কোনো পানাহার, পায়খানা, ওযু-গোসলের সমস্যা না হয় সেদিকে নজর দিয়েছে কর্তৃপক্ষ। তারা মুসল্লিদের জন্য প্রয়োজনীয় এই বিষয়টি মাথায় রেখে এসব নির্মাণ করেছে।

ইজতেমার ময়দান ঘুরে দেখা যায়, মুসল্লিরা তীব্র শীতে বয়ান শুনছেন। তাদের মধ্যে বৃদ্ধরা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। আজকে ইজতেমা ময়দান থেকে জানা গেছে, ৩ জন মৃত্যু বরণ করেছে। তার মধ্যে ২ জনই বৃদ্ধ।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ইজতেমার ১ম পর্ব শেষ হবে বলে জানা গেছে। আখেরি মোনাজাতের শেষে মুসল্লিরা পরম করুণাময় আল্লাহর কাছে কতটুকু উৎসর্গ করতে পারবেন নিজেকে তা বোঝার জন্য দেশ-বিদেশে তাবলীগের উদ্দেশ্যে বের হবেন বলে জানিয়েছে ইজতেমা কর্তৃপক্ষ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!