
মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সোমবার দুপুর ১২ টায় নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সেচেঞ্জের অর্থায়নে এবং বিকাশ বাংলাদেশ, উলাশী সৃজনী সংঘ ও ট্রেডক্রাফট এক্সেচেঞ্জের বাস্তবায়নে স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও মাদক প্রতিরোধ বিষয়ে সচেতনতা মূলক উন্মুক্ত আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভায় উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি রিতীকা রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকাশ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দীন প্রধান,২ নং চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জি, লাহিড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক জিল্লুর রহমান,বিকাশ বাংলাদেশ এর রিজিওনাল কো অর্ডিনেটর আতিকুর রহমান,উপজেলা কো- অর্ডিনেটর মোকলেছুর রহমান প্রমূখ। এসময় বিভিন্ন স্কুলের প্রায় পনেশ ছাত্র ছাত্রী আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার