
পোরশা প্রতিনিধি: পোরশা উপজেলা চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা, অসহায় দুঃখী মানুষের বন্ধু; অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী। তিনি ঝরে পড়া শিক্ষার্থীদের একান্ত অভিভাবক।
উপজেলার গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শ্রীমতি রানীর হাতে তুলে দিলেন নগদ এক হাজার টাকা সহ এক বান্ডিল খাতা ও কলম।
আজ মঙ্গলবার ১০ জানুয়ারি ২০২৩ দুপুর ১টায় গাংগুরিয়া ডিগ্রী কলেজ অফিস কক্ষে উক্ত ছাত্রীসহ তার বাবা শ্রীরাম চন্দ্র সরদার মেয়ের পড়ালেখার খরচ চালাতে হিমশীত খাচ্ছে বললে অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী উপজেলা চেয়ারম্যান পড়ালেখা করতে যত খরচ লাগে আমি বহন করব ভালো করে পড়াশুনা কর এবং পড়ালেখা সংক্রান্ত যে কোন সমস্যা আমাকে জানাবেন কথাগুলো বলে শিক্ষার্থীর হাতে নগদ উক্ত উপহারগুলো তুলে দিলেন তিনি।
উক্ত শিক্ষার্থী গাংগুরিয়া ইউনিয়নের দাহকি গ্রামের বাসিন্দা। গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
পোরশা উপজেলার শিক্ষার হার বৃদ্ধিতে এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি । যেখানে ঝরে পড়া অসহায় ছাত্র তার পাশে দাঁড়াচ্ছেন তিনি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২