হোম » আন্তর্জাতিক » পাকিস্তানে ২ গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা

পাকিস্তানে ২ গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা

আওয়াজ অনলাইন: পাকিস্তানে দুই গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের পূর্বান্ঞ্চলে রাস্তার পাশে রেস্তোরাঁর বাইরে দুই কর্মকর্তাকে গুলি করা হয়। তবে কারা গুলি করেছে তা চিহ্নিত করতে পারেনি। 

পাঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মুর্তজা ভাট্টি বলেন, গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) ওই দুই কর্মকর্তা তাঁদের গাড়ি পার্কিং করার সময় অতর্কিত হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

পাকিস্তানি তালেবান এবং অন্যান্য জঙ্গিগোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তারের জন্য পরিচিত ছিলেন ওই দুই গোয়েন্দা কর্মকর্তা। দেশটিতে বন্দুক ও বোমা হামলাসহ জটিল মামলাগুলো তদন্ত ও সমাধানে ওই কর্মকর্তারা নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন। তবে নিহত দুই কর্মকর্তার নাম-পরিচয় প্রকাশ করেনি পাকিস্তান সরকার।

প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, নিহত কর্মকর্তাদের মধ্যে একজন প্রাদেশিক সন্ত্রাস দমন ইউনিটের পরিচালক ছিলেন। জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। সংগঠনটি পাকিস্তানি তালেবান নামেও পরিচিত।

পাকিস্তানের পক্ষ থেকে তালেবানকে দোষারোপ করা হয়েছে। তবে তালেবান তা নাকচ করে দিয়েছে। এ ঘটনায় পাকিস্তান বেশ উদ্বেগ প্রকাশ করেছে।

সূত্রঃ এনটিভি

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!