
টঙ্গী প্রতিনিধি: সারা দেশে জেঁকে বসেছে শীত। আর এতে সবচেয়ে বেশি দূর্ভোগ পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঠান্ডায় কাহিল এসব অসহায় ও দুস্থ মানুষদের কষ্ট কিছুটা লাঘব করতে টঙ্গীতে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য মো: নূরুল ইসলাম নূরুর উদ্যোগে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এলাকার অসহায়, দুস্থ নারী ও পুরুষদের মাঝে প্রায় দুই হাজার শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন তিনি।
এ সময় নূরুল ইসলাম নূরু বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীত বস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
সরকারের পাশাপাশি বিত্তবান মানুষদেরও এই সময় এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত চেষ্টায়ই শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীত বস্ত্র বিতরণ করি। এ সময় স্থানীয় ওয়ার্ড যুবলীগের আহবায়ক সদস্য মিজানুর রহমান রিংকু, ছাত্রনেতা এ আর রায়হান আহমেদ প্রান্ত সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ