হোম » সারাদেশ » দাগনভূঞায় ইয়াবা ও গাঁজাসহ আটক এক

দাগনভূঞায় ইয়াবা ও গাঁজাসহ আটক এক

মোঃআবদুল মুনাফ পিন্টু: দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনায় প্রায় ১০০ গ্রাম গাঁজা, ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং অভিযুক্ত আসামী বেলাল হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া। ৩ জানুয়ারি সকাল সাড়ে সাতটায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ফেনীর উপস্থিতিতে  উপজেলার জায়লস্কর ইউনিয়নের মাছিমপুর গ্রামে  টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ঐ গ্রামের একটি বাড়ি থেকে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশী করে  একটি বক্সে রক্ষিত প্রায় ১০০ গ্রাম, গাঁজা  ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং অভিযুক্ত আসামী বেলাল হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়।
বিক্রয়ের উদ্দেশ্যে নিজ ঘরে ইয়াবা ও গাঁজা সংরক্ষণ করায় অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
টাস্কফোর্স অভিযানে সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক মো. মোজাম্মেল হকসহ অন্যান্য সদস্যগণ।
এ সময় স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে মাদকবিরোধী পথসভা  এবং এলাকাবাসীকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!