
কাজী মাহমুদুল হাসান : গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১নং ওয়ার্ডে পুবাইল রহমানিয়া ইসলামিক কিন্ডারগার্টেন মাদ্রাসা ও এতিমখানায় আজ ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে ছাত্র-ছাত্রীদের মাঝে অনুষ্ঠিত হলো বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও দোয়া অনুষ্ঠান। অনুষ্ঠানে সর্ব্বোচ্চ নাম্বারধারী মেধাবীদের মাঝে ক্রেস্ট ও সকল উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে উৎসাহমুলক সান্তনা পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাড. কাজী আবদুর রহমান। প্রধান অতিথি ছিলেন ৪১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোমেন মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ আলহাজ্ব কুতুব উদ্দিন ওসমানী, খতিব মুফতি মো. আতিকুর রহমান গাজীপুরী, প্রতিষ্ঠানের মুহতামিম হাফেজ মাওলানা মো. নছরত উল্লাহ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, পুবাইল রহমানিয়া যুব সমাজ সাধারন সম্পাদক জামান মোল্লা। বক্তারা ইসলামিক শিক্ষার আলোকে আর্দশ জীবন গড়ার আহ্বান জানান। দেশ ও প্রতিষ্ঠানের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সবশেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। -এইচ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক