হোম » সারাদেশ » দর্শনার সুনাম ধন্য মেয়র মতিয়ার রহমান

দর্শনার সুনাম ধন্য মেয়র মতিয়ার রহমান

মোঃ তারিকুর রহমান:দর্শনা পৌরসভার চার চার বারের সফল মেয়র বিশিষ্ট রাজনীতি বিদ দর্শনা পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মতিয়ার রহমান সকল কাদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ৷ আজ মঙ্গলবার (২৭ডিসেম্বর ) আনুমানিক ভোর সাড়ে ৫ টার সময় ভারতের দিল্লির (অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান ,সাবেক  দর্শনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বর্ষিয়ান আ.লীগ নেতা প্রয়াত শামসুল ইসলামের ৩ ছেলে ২ মেয়ের মধ্যে তিনি ছিলেন, দ্বিতীয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ,২ কন্যা, ছাড়াও অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে স্বজনরা দৈনিক পদ্মা সংবাদ কে জানান, লিভার সিরোসিস জটিলতায় ভুগছিলেন মেয়র মতিয়ার রহমান। তার পুরো লিভারই প্রায় অকেজো হয়ে পড়েছিল। চিকিৎসকরা তার লিভার দ্রুত প্রতিস্থাপন করার কথা বলেছিলেন।

বিভিন্ন জায়গায় চেষ্টা করেও তার লিভার মেলানো যাচ্ছিল না। পরে স্ত্রী রোজী রহমানের সাথে তার লিভার শতভাগ মিলে যায়। তিনি তার লিভারের ৩০ শতাংশ মেয়রকে দেন। ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে গত ২৪ নভেম্বর রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার অস্ত্রোপচার শেষে লিভার প্রতিস্থাপন সফল হয়।

গত ১ মাস থেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন মেয়র। মঙ্গলবার ভোরে মারা যান তিনি। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, মেয়র মতিয়ার রহমান ১৯৯৯ সালের ২২ নভেম্বর তিনি সর্বপ্রথম চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া, ২০০৫, ২০১১,২০২১ সালে বিপুল ভোটে নির্বাচিত হয়ে মেয়র হিসাবে দর্শনা পৌরসভায় বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেন।

দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দর্শনা পৌর পরিষদ ও পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!