হোম » আন্তর্জাতিক » বাংলাদেশ ছেড়ে যাওয়া ১৮০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা

বাংলাদেশ ছেড়ে যাওয়া ১৮০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা

আওয়াজ অনলাইন: ১৮০ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। কয়েক সপ্তাহ সাগরে ভেসে থেকে নৌকা ডুবে মারা গেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এ তথ্য জানিয়েছে।

গত নভেম্বরে তারা বাংলাদেশ ছেড়ে চলে যায়।

শনিবার টুইটারে দেওয়া এক বার্তায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক এই সংস্থা লিখেছে, ‘(রোহিঙ্গাদের সঙ্গে তাদের) আত্মীয়-স্বজনরা যোগাযোগ হারিয়েছেন। যাদের সঙ্গে শেষ পর্যন্ত যোগাযোগ রাখা হয়েছিল তারাও সবাই মারা গেছে বলে মনে করা হচ্ছে।’

উল্লেখ্য, মিয়ানমার থেকে ১০ লাখেরও বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে জনাকীর্ণ শিবিরে বসবাস করছে। এদের মধ্যে লাখ লাখ এমন শরণার্থীও রয়েছেন যারা মিয়ানমারের সেনাবাহিনীর হাতে ২০১৭ সালে মারাত্মক দমনপীড়নের শিকার হওয়ার পর পালিয়ে আসেন

বৌদ্ধ-সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে বেশিরভাগ রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয় এবং দক্ষিণ এশিয়া থেকে অনুপ্রবেশকারী, অবৈধ অভিবাসী হিসেবে দেখা হয়।

এদিকে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মহলের কাছে বেশ কয়েকবার রোহিঙ্গা সমস্যার চিত্র তুলে ধরেছে। কূটনৈতিকভাবে জোড় প্রচেষ্টা চলছে।

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সরকার মানবিক হয়ে বিশ্বে বেশ প্রশংসিত হয়েছিলেন। তবে এই সমস্যা এখন স্থানীয় জনগণের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবেও ব্যাপক আকার ধারণ করেছে।

সূত্রঃ আরটিভি

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!