
আওয়াজ অনলাইন: ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে উদ্ধারকর্মীরা সকাল ১০টার দিকে কোচটি উদ্ধার করলে রেল চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) সকাল আটটায় নগরীর কেওয়াটখালি নামক স্থানে ট্রেনটি লাইনচ্যুত হয়।
লোকোসেডের ইনচার্জ মো. আবদুর রহিম জানান, খবর পেয়ে কর্মীরা কাজ শুরু করেন। লাইনচ্যুত হওয়া কোচটি উদ্ধার কাজ শেষে সকাল ১০ টা পাঁচ মিনিটের দিকে ট্রেন চলচাল স্বাভাভিক হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৭ ও ১১ ডিসেম্বর এবং ১৮ সেপ্টেম্বর ট্রেনটির একই বগি নগরীর বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয়ে পড়েছিল।
সূত্রঃ একাত্তর টেলিভিশন

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২