
আওয়াজ অনলাইন: ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক উল্টে দুইজন আহত হয়। পদ্মাসেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উল্টে যাওয়া ট্রাকটি পেঁয়াজ বহন করছিলো বলে জানা যায়।
জানা গেছে, ঘটনাস্থলে পুলিশ দ্রুত পৌঁছে যায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। এসময় কয়েক ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়।
পুলিশ জানায়, ফরিদপুর থেকে পেয়াজ ভর্তি করে ট্রাকটি চট্টগ্রাম যাচ্ছিল। মধ্যরাতে ট্রাকটি ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের পদ্মাসেতু সংলগ্ন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের তস্তারকান্দি এলাকায় পৌঁছলে ট্রাকের চাকা ফেটে মহাসড়কের উপর উল্টে যায়। এতে ট্রাকের চালক নিজাম (২২) ও হেলপার আহত হয়।
ট্রাকটি উল্টে যাওয়ার কারণ জানতে চাইলে তারা সঠিক কোনো উত্তর দিতে পারেনি। তবে অতিরিক্ত ওজন বহন করাতে ট্রাকের চাকা ফেটে যায় ও পরে উল্টে যায় বলে ধারণা করা হচ্ছে।
সূত্রঃ একাত্তর টেলিভিশন

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ