হোম » সারাদেশ » ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা 

৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা 

মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ   ঠাকুরগাঁও জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।  বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ) ঠাকুরগাঁও পীরগঞ্জ  উপজেলার  বিভিন্ন স্থানে ঐ প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
জানা যায়, ঐ দিন  ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ ছালেহা মার্কেট  আমিরুল ইসলাম ট্রেডার্সকে ২হাজার টাকা, রেলগেট সংলগ্ন সিয়াম কনফেকশনারীকে ২ হাজার টাকা, পীরগঞ্জ বাজার আবু বক্কর ফল ভান্ডার কে ২ হাজার টাকা, রেলগেট সংলগ্ন ভাই ভাই স্টোর কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ঐ দিন ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার  বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের  থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  মোঃ শেখ সাদী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!