হোম » সারাদেশ » চাটখিলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম : মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

চাটখিলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম : মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

চাটখিল প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে এক ব্যবসায়ীকে কুপিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। এই সময় সন্ত্রাসীরা কুপিয়ে ও মারধর করে ব্যবসায়ী শামীম হোসেনকে গুরুতর আহত করে।

তিনি চাটখিল পৌর বাজারের একজন কাপড় ব্যবসায়ী বলে জানা গেছে।

তার স্বজনরা জানান,গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে চাটখিল পৌর বাজার থেকে তার শ্বশুরবাড়ি রামনারায়নপুর মোটরসাইকেলে যাওয়ার পথে মোবারক খাঁ পুল এলাকায় কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে ।

তারপর সাথে থাকা মোটরসাইকেলটি ও নগদ ত্রিশ হাজার টাকা এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।

রাতে তাকে চাটখিল সরকারি হসপিটালে চিকিৎসা দেওয়া হলেও পরে তার অবস্থার অবনতি হওয়ায় আজ বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য শামীম হোসেনকে ঢাকায় পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!