
মোহাম্মদ হানফি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌরসভা জামায়াতের সভাপতি মো. সাহাব উদ্দিন কে গ্রেফতার করছে পুলিশ।
গতকাল বুধবার দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাহাব উদ্দিনের ব্যবসায় প্রতিষ্ঠান সোনাইমুড়ী অলস্কয়ার হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
সোনাইমুড়ী থানার ওসি কাজী মো.সুলতান আহসান উদ্দিন জামায়াত নেতাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তবে কোন মামলায় জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ এ বিষয়ে কিছু জানা যায়নি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২