
চাটখিল প্রতিনিধি: চাটখিলে রামনারায়নপুর ইউনিয়নে মতবিনিময় সভা ও নিজ হাতে খাবার বিতরণ করলেন (চাটখিল সোনাইমুড়ি) আসনের এমপি এইচএম ইব্রাহিম।
এক দুইজনকে দিয়ে প্রতীকি খাবার বিতরণ নয়, মতবিনিময় সভায় আসা, শত শত নারী পুরুষের মাঝে প্রবল ধৈর্য সহকারে প্রায় ঘন্টা সময় নিয়ে খাবারের প্যাকেট বিতরণ করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী – ১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সরকার দলীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারায়ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় সভা শেষে এই খাবার বিতরণ করেন তিনি।
নেতা কর্মীরা জানিয়েছেন, শুধু এই সভাতেই নয় ওয়ার্ড পর্যায়ে সব ধরনের সভাতেই বিশৃঙ্খলা রুখতে এম পি এইচ এম ইব্রাহিম নিজ হাতে এভাবে খাবার বিতরণ করেন। যাতে শৃঙ্খলার পরিবেশে প্রত্যকে খাবার প্যাকেট পান এবং তিনি সে কাজটি সম্পন্ন করেন।
এদিকে এমপির হাত থেকে সরাসরি খাবারের প্যাকেট নিতে পেরে অনেককে উচ্ছ্বাসিত হতে দেখা যায়।
এই মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, রামনারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারমান হারুন অর রশিদ বাহার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন জিন্নাহ সাধারন সম্পাদক শাহাদাত হোসেন সাদ্দাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ