
আটককৃতরা হলেন, নাটোরের পৌ
রসভার ৮নং ওয়ার্ডের উত্তর বড়গাছা মহল্লার নজরুল ইসলামের ছেলে মোস্তাকিম হোসেন মুন্না (৩২) ও দক্ষিণ বড়গাছা মহল্লার মৃত সেকান্দার আলীর ছেলে শাহাদাৎ আলী (৩০)।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টায় সিরাজগঞ্জ র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
কমান্ডার মো. আবুল হাশেম সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নাটোর পৌরসভার ৮নং ওয়ার্ডের ঈদগাহ মাঠের সামনে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৫৩ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নাটোরসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন