হোম » সারাদেশ » ধুনট উপজেলা প্রেস ক্লাবকে সম্মাননা স্বারক প্রদান

ধুনট উপজেলা প্রেস ক্লাবকে সম্মাননা স্বারক প্রদান

এম এ রাশেদ: মহান বিজয় দিবস উপলক্ষে ধুনট উপজেলা প্রেস ক্লাবকে সম্মাননা স্বারক প্রদান করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন ও কর্মসুচী শেষে এ বিশেষ সম্মাননা স্বারক প্রদান করা হয়।
ধুনট উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্বারক গ্রহন করেন ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদ। স্বারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এসময় ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, পৌরসভার মেয়র এজি এম বাদশা, মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার ফেরদৌস আলম,আওয়ামী লীগের  সাধারন সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম, একাত্তরের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা গন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
এর আগে ভোরে বীর শহীদদের স্বরনে ধুনট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করে ধুনট উপজেলা প্রেস ক্লাব।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!