
রাকিবুল হাসান রাকিব: জয়পুরহাটে জেলা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের গতকাল শুক্রবার বিকেলে জেলা পুলিশের কনফারেন্স রুমে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও শীতবস্ত্র প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে.এম.এ মামুন খান চিশতী, সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলামসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
পরে পুলিশ সুপার ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ বীর মুক্তিযোদ্ধাদের সহিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান