হোম » সারাদেশ » রাজাপুরে অসহায় ও দুস্থ মানুষকে শীতবস্ত্র বিতরণ

রাজাপুরে অসহায় ও দুস্থ মানুষকে শীতবস্ত্র বিতরণ

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

ফাতিনাজ ফিরোজ: হাফিজা ইসলাম পিংকি: ঝালকাঠি-১ আসনের আ’লীগের মনোনয়ন প্রত্যাশী স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজের পক্ষ থেকে রাজাপুর উপজেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় থেকে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় ফাতিনাজ ফিরোজ অসহায় দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন। কম্বল বিতরণের খবর শুনে সকাল থেকেই শীতার্ত শত শত মানুষ ভিড় করে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে।

এ উপলক্ষে আয়োজিত সভায় ফাতিনাজ ফিরোজ বলেন, প্রতি বছর শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন।

সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান। এছাড়াও বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট খাইরুল আলম সরফরাজ, সহ-সভাপতি চন্দ্র শেখর হালদার, সাধারণ
সম্পাদক জিয়া হায়দার খান লিটন, যুগ্ন সম্পাদক তালুকদার নজরুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, কৃষি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সোনা।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি সাধারন সম্পাদক, যুবলীগের সভাপতি আসলাম হোসেন মৃধা, বড়ইয়া ইউনিয়নের ছেয়ারম্যান সাহাব উদ্দিন হাওলাদার সরু সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!