
স্টাফ রিপোটার: বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ চলাকালে আর্জেন্টিনার এক সমর্থকের ছুরিকাঘাতে টুটুল হাওলাদার (১৪) নামে ব্রাজিলের এক সমর্থক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মোড়লগঞ্জ উপজেলার
নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিসাখালি গ্রামে গত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে। নিহত ব্রাজিল-সমর্থক টুটুল হাওলাদার গুলিশাখালি গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে।
নিহত টুটুল হাওলাদারের লাশ রাত দেড়টার দিকে মোড়লগঞ্জ উপজেলা হাসপাতাল থেকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।
মোড়লগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানায়, বিশ্বকাপ ফুটবলে গত শুক্রবার রাতে ব্রাজিল- ক্রোয়েশিয়ার কোয়াটার ফাইনাল ম্যাচ চলাকালে উপজেলার মিশনবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালি গ্রামে আর্জেন্টিনার এক সমর্থকের সাথে ব্রাজিল সমর্থক টুটুল হাওলাদারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাত সাড়ে দশটার দিকে আর্জেন্টিনার ওই সমর্থক টুটুল হাওলাদারকে ছুরিকাঘাত করে।
ছুরিকাঘাতে টুটুল হাওলাদার গুরুতর আহত হলে তাকে দ্রুত মোড়লগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হানা ফেরদৌসী দোলা গুরুতর আহত টুটুল হাওলাদারকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে পুলিশ মোড়লগঞ্জ হাসপাতালে গিয়ে নিহত টুটুল হাওলাদারের লাশ থানায় নিয়ে আসে। ব্রাজিল সমর্থক ছুরিকাঘাকে নিহতের ঘটনার পর অপ্রীতিকর ঘটনা এড়াতে গুলিশাখালি এলাকায় রাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর্জেন্টিনার ওই সমর্থককে গ্রেফতারের অভিযান শুরু হয়েছে বলেও জানান মোড়লগঞ্জ থানার ওসি।
মোড়লগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. রায়হানা ফেরদৌসী দোলা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ছরিকাঘাতে গুরুতর আহত টুটুল হাওলাদারের ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন