
হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জে ৪৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার বিকালে কড্ডার মোড়ে রংপুর-ঢাকাগামী সাদা ট্রান্সপোর্ট আনলিমিটেড নামক বাসে অভিযান চালিয়ে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত রবিউল ইসলাম (২৯) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ভিমপুর তালপাড়া গ্রামের মো. আনছার আলীর ছেলে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর নেতৃত্বে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড়ে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিল সহ তাদেরকে আটক করা হয়েছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার