
রাকিবুল হাসান রাকিব: জয়পুরহাট জেলার সরকারি দপ্তর প্রধাদের সাথে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইমাম হাসিম,বিসিএসআইআর এর ভারপ্রাপ্ত পরিচালক ড.মোহাম্মদ নাজিম জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মতিয়ার রহমান, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট বাবুল আকতার প্রমুখ।
নবাগত জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী এর সাথে জেলার সকল সরকারি দপ্তরের প্রধানের পরিচিতি এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবগত হওয়ার জন্য এ মতবিনিময় সভা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ