হোম » স্বাস্থ্য-লাইফস্টাইল » সিরাজগন্ঞ্জে ৬ মাসে ৬৩ জন এইডস রোগী আক্রান্ত

সিরাজগন্ঞ্জে ৬ মাসে ৬৩ জন এইডস রোগী আক্রান্ত

হুমায়ুন কবরি সুমন: যমুনা পাড়ের জেলা সিরাজগন্ঞ্জ। চলতি বছর ৭৬ এইডস পজিটিভ রোগী পাওয়া গেছে জেলাটিতে। গত ৬ মাসে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে এইচ আইভি পরীক্ষায় ৬৩ জন পজিটিভ রোগী পাওয়া গেছে। গতকাল পর্যন্ত ৪ জন পজিটিভ পাওয়া গেছে চলতি মাসে।

গত বুধবার জেলার ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, এইডসের সংক্রমণ আশংকাজনক। এইচ টি সি এ আরটি সেন্টারের কাউন্সিলর এ্যান্ড এ্যাডমিনিস্ট্রেটর মাসুদ রানা জানান, গত ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে জেলায় এইচ আই ভি পরীক্ষা চলছে। র্পযন্ত ৭৬জন পজিটিভ রোগী পাওয়া গেছে।

তিনি আরোও জানান, বিগত বছরের তুলনায় এবছর পজিটিভ রোগীর সংখ্যা অনেক বেশি। পজিটিভ রোগীর বেশির ভাগই ইনজেকটিভ ড্রাগ এ্যাটাক্টে আক্রান্ত।  ড্রাগ গ্রহনের ফলে পজিটিভ সংখ্যা বেড়ে যাচ্ছে এমনটাই ধারণা করা হচ্ছে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ সংক্রমণ থেকে রেহাই পাওয়া যাবে; সেই সাথে  মানুষকে এইচ আই ভি পরীক্ষার আওতায় আনা জরুরি। অন্যথায় মহামারি আকার ধারণ করার আশংকা রয়েছে। পরীক্ষার সংখ্যা খুবই কম। যাদের পরীক্ষা করা হচ্ছে তাদের ৫০ ভাগই পজিটিভ ।বর্তমানে এখন র্পযন্ত ৬৭ জন এইচ আই ভি পজিটিভ রোগী পাওয়া গেছে। এদের মধ্যে ২জনের বাড়ি বেলকুচি বাকি ৬৫ জনের বাড়ি সিরাজগঞ্জ সদর। জানা যায় আক্রান্তদের মধ্যে তৃতীয় লিঙ্গের মানুষও রয়েছে।

যেহেতু এই রোগের কোন ভ্যাকসিন বের হয়নি তাই তাদের সাধারণ ঔষধ এবং বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজের আরটি সেন্টারে পাঠাচ্ছি। সেখানে তাদের এন্টরিকে প্রো ভাইরাল থেরাপির মাধ্যমে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

তিনি জানান, মানুষের শরীরে এইচ আইভি ভাইরাস থাকলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়। যেহেতু এইডস একবার হলে আর সারে না তাই তাদের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাটা বাড়ানোর জন্য এন্টরিকে প্রো ভাইরাল থেরাপি দিতে হবে। একসময় সিরাজগন্ঞ্জ জেলায় কোন মাঠ র্কমী ছিলো না তাই এইচ আইভি পরীক্ষা হয়নি। এখন মাঠর্কমী নিয়োগ করার ফলে তারা মানুষকে পরীক্ষার আওতায় আনছে। সকল ধরনের মানুষকে এই পরীক্ষার আওতায় আনার চেষ্টা চলছে।

সিরাজগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক আবু আব্দুল্লা জাহিদ জানান, মুলত ড্রাগ এটাক্টটের মাধ্যমে এইচ আই ভি বেশি ছড়াচ্ছে। তিনি আরো বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর থেকে বিভিন্ন সময় অভিযান পরচিালনা করে ২ হাজারের বেশি আটক করা হয়ছে।

সিরাজগন্ঞ্জ সিভিল সার্জন রামপদ রায় বলনে, জেলায় দ্রুত বাড়ছে এইচ আই ভি পজিটিভ রোগীর সংখ্যা। আমরা সরকারভিাবে সবাইকে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রচার-প্রচারণা করছি। সবাইকে এইচআইভি রোগ প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং সকলকে টেষ্টের আওতায় আনার জন্য চেষ্টা করছি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!