
মোঃ জাহাঙ্গীর আলম:মানিকগঞ্জের দৌলতপুরে নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধনমূলক হিসেবে গরুর বাচ্চা বিতরণ করা হয়েছে। ৪ডিসেম্বর রবিবার সকালে দৌলতপুর উপজেলার বৈন্যা ঘাট প্রাঙ্গনে ২০২১- ২২ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলের মাঝে ২০টি গরুর বাচ্চা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের সঞ্চালনায় গরুর বাচ্চা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মৎস্য অফিসার মোঃ সাইফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম রাজা,বাচামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ প্রমুখ।

আরও পড়ুন
শব্দদূষণ রোধে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের বিশেষ অভিযান
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ