
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : দ্বিতীয় দিনের মত সিরাজগঞ্জ সহ রাজশাহী বিভাগের ৮টি জেলায় ১০ দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ এম এ মতিন বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, রাজশাহী রুটের সকল বাস বন্ধ রয়েছে। জেলার অভ্যান্তিন রুটে বাস চলাচলা বন্ধ রয়েছে। তবে ঢাকা গামী বাস চলাচল করছে। এদিকে ১০ দফা দাবিতে সিরাজগঞ্জে ৩ দিনের পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগে পরেছে সাধারণ মানুষ।
শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে যাত্রী সংখ্যা তেমন দেখা মিলছে না। জেলার অভ্যান্তরিন চলাচলের জন্য যাত্রী এখন একমাত্র ভরসা সিএনজি অটোরিকশা। যে কারণেই গতকাল বৃহস্পতিবার থেকে ভাড়া বেড়েছে সিএনজি অটোরিকশা।
সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সমিতির সভাপতি সুলতার মাহামুদ জানান, ১০ দফা দাবীতে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ধর্মঘট পালন করা হচ্ছে। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী ৩ দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে দাবী মানা না পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকে সড়কে থ্রি-হুইলার ও নসিমন-করিমন ও অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবীতে এই ধর্মঘট শুরু হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান