
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) বেলা ১২টার দিকে জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ আব্দুস সামাদ তালুকদার, সাবেক সহসভাপতি আবু ইউসুব সুর্য্য, আলহাজ ইসাহাক আলী, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ, উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী শফিকুল ইসলাম শফি, জেলা পরিষদের সদস্য একরামুল হক, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু বক্কর ভুইয়া প্রমুখ।
এ সময় জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের ২জন নারী সদস্যসহ ১১জন সদস্যকে বরণ করে নেন সাবেক মন্ত্রী জেলা পরিষদের চেয়ারম্যান। এর আগে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলার সকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান