হোম » সারাদেশ » জামালপুরে বিনামূল্যে বীজ, সার বিতরণ 

জামালপুরে বিনামূল্যে বীজ, সার বিতরণ 

রবিউল হাসান লায়ন: ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, মসুর, মুগ ও শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জামালপুরে বিনামূল্যে বীজ, সার বিতরণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  এ উপলক্ষে সোমবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইছাসমিন।  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ, জামালপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, জেলা কৃষক লীগের সভাপতি  সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ।
আলোচনা সভা শেষে তালিকাভুক্ত ২৪ হাজার ৯শ ২০ জন কৃষকের মধ্যে ওইদিন সদর উপজেলার ৩ ইউনিয়নে ৪শ কৃষককে এ সার ও বীজ দেওয়া হয়। এছাড়াও শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী খান, তিতপল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান,  শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ফনিসহ কৃষকরা বক্তব্য রাখেন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!