হোম » সারাদেশ » জামালপুরে তালগাছ রোপণ উদ্বোধন

জামালপুরে তালগাছ রোপণ উদ্বোধন

রবিউল হাসান লায়ন: জামালপুর সদরের ১৫টি ইউনিয়নে বজ্রপাত নিরোধী তালগাছ রোপণের কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে সদর উপজেলার দিগপাই ইউনিয়নের খুপিবাড়ী এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, সহকারী কমিশনার (ভূমি) মো. বরকত উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
জানা যায়, জামালপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১৫টি ইউনিয়নে বজ্রপাত নিরোধী ১৫ হাজার তালগাছের চারা রোপণ করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!