হোম » সারাদেশ » বাসাইলে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন

বাসাইলে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেছে প্রশাসন

সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে দীর্ঘদিন ধরে চলা অবৈধ বাংলা ড্রেজার মেশিন ধ্বংস করেছে প্রশাসন। গতকাল বুধবার (২০ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা কাউলজানী ইউনিয়নের ভূইয়া বাড়ি এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা এ তথ্যটি নিশ্চিত করে জানান, ১টি ড্রেজার মেশিন ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!