হোম » সারাদেশ » ভালুকায় আল খায়ের ফাউন্ডেশন ও ডাঃ মুনের উদ্যোগে ৬শত রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা,চশমা প্রদান

ভালুকায় আল খায়ের ফাউন্ডেশন ও ডাঃ মুনের উদ্যোগে ৬শত রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা,চশমা প্রদান

আরিফুল ইসলাম আরিফ ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ- ভালুকায় আল খায়ের ফাউন্ডেশন ও ডাঃ মুনের উদ্যোগে ৬শত রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা,বিনামূল্যে চশমা প্রদান ও ছানী অপনারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।১২ই নভেম্বর শনিবার সকাল থেকে দিনব্যাপী ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাওয়ে এই বিনামূল্যে  চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।আল খায়ের ফাউন্ডেশনের কান্টিডিরেক্টর তারেক মাহমুদ সজিব ও বিশিষ্ট চিকিৎসক,ব্যবসায়ী ডাঃ মোশায়েদ রহমান মুন এর সার্ভিক ব্যাবস্থাপনায় ১২জন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ও ২২জনের একটি টিমের মাধ্যমে ফ্রি চোখের চিকিৎসার সেবা দেওয়া হয়।

এসময় ৬শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা ও ৩শতাধিক চশমা বিনামূল্যে প্রদান করা হয়।এছাড়াও ২শতাধিক রোগীকে চোখের ছানী অপারেশন করা হবে।এছাড়াও ভালুকার প্রত্যান্ত অঞ্চলের উন্নয়নে আল খায়ের ফাউন্ডেশন অসহায় মানুষদের মাঝে ২০০টি টিউবওয়েল ও মসজিদ,মাদ্রাসা,বাজার,আশ্রয়ন প্রকল্প সহ বিভিন্ন স্থানে ৫০টি টাংকি সাব মারসেবল পাম্প স্থাপন করা জানান।এসময় আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজিব,মল্লিকবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম,আওয়ামীলীগ নেতা ফেরদৌস কবির, মোঃ শরীফ হোসেন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!