হোম » সারাদেশ » পুলিশের পোশাক পড়ে ৪ প্রতিষ্ঠানে ডাকাতি, ৪৩ লাখ ৫০ হাজার টাকা লুট

পুলিশের পোশাক পড়ে ৪ প্রতিষ্ঠানে ডাকাতি, ৪৩ লাখ ৫০ হাজার টাকা লুট

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ-বন্দরের উত্তরবঙ্গ ট্যংাকলরী শ্রমিক ইউনিয়নসহ ৪ টি প্রতিষ্ঠানে পুলিশের পোশাক পড়ে ৪৩ লাখ ৫০ হাজার টাকা দূধর্ষ ডাকাতি। ঘটনাটি গত শুক্রবার (১১ নভেম্বর) গভীর রাতে ঘটে। এঘটনায় শনিবার (১২ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ পুলিশ সুপার মো: আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার গভীর রাতে স্প্রীট বোর্ট যোগে একদল ডাকাতদল বাঘাবাড়ি নৌ-বন্দরে আসে এসময় উত্তরবঙ্গ ট্যাংকলরী কার্যালয়ে ঢুকে প্রথমে নাইটগার্ড মোতালেব ও মহরচাদ কে বেধে একটি ঘরের মধ্যে আটকে রাখে। পরে সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে।

এ সময় ডাকাতিরা উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, পরিবহন শ্রমিক সমিতি, নয়নের আলো শ্রমিক সমিতি,ও মটর পরিবহন শ্রমিক সমিতি থেকে নগদ ৪৩ হাজার ৫০ হাজার টাকা নিয়ে যায়। উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ সাংবাদিকদের জানান, শুক্রবার বন্ধের দিন থাকায় ডাকাতরা স্প্রীড বোর্ট নিয়ে এবং পুলিশের পোশাক পড়ে দেশীয় অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে ডাকাতি করে পালিয়ে যায়। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাস মৃধা জানান, আমরা তদন্ত চালাচ্ছি এখনও মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!