
চাটখিল নোয়াখালীঃ নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দক্ষিণ দশ ঘরিয়া ৬ নং ওয়ার্ডে কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান করে সম্মাননা দেওয়া হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) বাদ জুম্মা নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার পৃষ্ঠপোষক হাজী শাহাজাহান বাইতুন নূর জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে হাফেজের মাঝে পাগড়ি বিতরণ, দোয়া ও দুপুরের খাবারের আয়োজন করা হয়।
মাদরাসার প্রধান অভিভাবক ৩ নং পরকোট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজ্বী শাহ্ জাহান অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, এতে প্রধান অতিথি ছিলেন বাইতুন নূর জামে মসজিদের খতিব হাফেজ তোফায়েল আহমেদ এবং তিনি হাফেজকে পাগড়ি পরিয়ে দেন।
কোরআনে হাফেজ পাগড়ি প্রাপ্ত হলেন পরকোট তফদার বাড়ির হাবিবুর রহমানের ছেলে হাফেজ মোঃ জোবায়ের হোসেন, কোরআন তেলোয়াত করেন ময়মনসিংহের রাকিবুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, মসজিদ সেক্রেটারি মৌলবী ওয়াসিম, ৭ নং ওয়ার্ড মেম্বার জাকির হোসেন অলক, সাবেক মেম্বার আলম বলি, ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারী আব্দুল মোতালেব, ব্যবসায়ী দুলাল খান ও স্থানীয় মুসল্লি ও সামাজিক ব্যাক্তিবর্গ।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া