
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধি শ্বর চাঁন হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। রবিবার (০৬ই নভেম্বর) উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী দক্ষিণ হাওলদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃদ্ধি শ্বর হাওলাদার ওই গ্রামের মৃত মতি চাঁন হাওলাদারের ছেলে। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। সোমবার ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হইবে।
জানা গেছে, বার্ধক্যজনিত কারণে বৃদ্ধি শ্বর চাঁন হাওলাদার নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। এতে বেশ কিছুদিন আগে মানসিক সমস্যা দেখা দেয় তার। রবিবার রাতি অনুমান সাড়ে ৭টার সময় খাবার খাওয়ার জন্য বৃদ্ধি শ্বর চাঁন হাওলাদার কে ডাকতে জান তাহার বড় ছেলের বউ। দরজা খুলেই গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান শশুর বৃদ্ধি শ্বর চাঁন হাওলাদারকে।
পরে খবর পেয়ে ধুনট থানার উপ – পরিদর্শক এসআই মোঃ মোস্তাফিজ আলম,ঘটনাস্থল থেকে রবিবার রাতি অনুমান সাড়ে ৯ টার সময় তাহার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে সোমবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়নাতনদের জন্য প্রেরণ করা হয়। পরিবার ও প্রতিবেশীদের ধারণা মানসিক সমস্যা থেকেই বৃদ্ধি শ্বার চাঁন হাওলাদার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান