
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : “ নিভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” এই স্লোগানকে সামনে রেখে প্রতিটি পরিবারের জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিতে ওয়ার্ড পর্যায়ে ক্যাম্পেইন শুরু হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন পেতে আর নয় পরিষদে, বাড়িতে বসেই জন্ম ও মৃত্যু নিবন্ধন পাওয়ার লক্ষ্যে এই ক্যাম্পেইন ওয়ার্ড পর্যায়ে শুরু করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১টায় সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ২নং ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত জনসচেতনতা মূলক ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সিরাজগঞ্জ স্থানীয় সরকারী উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
এসময় তিনি বলেন, একটি শিশু জন্ম নেয়ার ৪৫ দিনের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পাদন করা একটি গুরুত্বপুর্ন কাজ। পাশাপাশি মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন ও নিশ্চিত করতে হবে।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ নুরুল হক, সিরাজগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান, প্রকৌশলী আব্দুস সালাম, মেডিক্যাল অফিসার ডাঃ ফরহাদ হোসাইন, স্যানেটারী পরিদর্শক কাউসার আক্তার দেওয়ান, ২নং ওয়ার্ডে কাউন্সিলর হাসানুল হক ফাহিম মোল্লা প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার