
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র সাংস্কৃতিক সন্ধ্যা ও কবি রাম চন্দ্র দাসকে সম্মাননা প্রদান করা হয়।
ঠাকুরগাঁও জেলায় একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, কবি রাম চন্দ্র দাসকে সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার (২৮ অক্টোবর) রাতে উন্নয়ন সংস্থা ইএসডিও মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইএসডিও’র পক্ষ থেকে শুরুতেই একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, কবি রাম চন্দ্র দাস ও কবি পূর্ন পাত্রকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ইকো কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার প্রমুখ। এ সময় বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরার সাংস্কৃতিক সংগঠন “শুদ্ধমঞ্চ’র শিল্পীদের আয়োজনে আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়। পরে সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরার সংগীত, কবি রাম চন্দ্র দাসের গান-কবিতা অবলম্বনে গীতিআলেখ্য ‘নিরন্তর’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান