
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে আমদানিকৃত এযাবৎকালের সবচেয়ে বড় বিদেশি মদের চালান ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য আদালতের নির্দেশে ধ্বংস করা হয়। বুধবার (২৬ অক্টোবর)দুপুর নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ফেরদৌস, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন)’গণের উপস্থিতিতে বিদেশী মদ র্যাব-১১ এর সদর দপ্তরে ধ্বংস করা হয়।
এর আগে ২৩ জুলাই র্যাবের অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবৈধভাবে আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩৭ কোটি টাকা। এর পর অভিযান চালিয়ে এ অবৈধ চালান আমদানি কারবারের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়।
আসামীর হলেন – মো. নাজমুল মোল্লা (২৩), মো. সাইফুল ইসলাম সাইফুল (৩৪)। এরই ধারাবাহিকতায় ২৪ জুলাই সকালে বিমানবন্দর এলাকা থেকে এ চক্রের অন্যতম হোতা আব্দুল আহাদকে (২২) গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা মাদক আমাদানি ও বিক্রির সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব ফোর্সেস এর সম্মানিত মহাপরিচালক অতিরিক্ত আইজিপি জনাব এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম মহোদয়। এছাড়াও অধিনায়ক র্যাব-১১, নারায়ণগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার, সম্মানিত বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাব ও বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ