হোম » সারাদেশ » জামালপুর সদরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

জামালপুর সদরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রবিউল  হাসান  লায়ন: জামালপুর সদর উপজেলায় উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার ভূমি মো. বরকত উল্লাহ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) আমিনুল ইসলাম, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, পুলিশ ফাঁড়ির ইনচার্জগনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। সভায় সদর উপজেলার বর্তমান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পরামর্শ ও মতামত দেন উপস্থিত সকলে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!