হোম » সারাদেশ » শেখ রাসেলের শুভ জন্মদিন উদযাপন করেন গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়

শেখ রাসেলের শুভ জন্মদিন উদযাপন করেন গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ  পোরশা উপজেলার ঐতিহ্যবাহী গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় শেখ রাসেল শুভ জন্ম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পালন করেন। আজ ১৮ অক্টোবর ২০২২ বেলা ১১ টায়  জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বনামধন্য বিদ্যাপীঠ গাংগুরিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক  আয়োজিত সহকারী শিক্ষক ইংরেজি মোঃ ইসমাইল হোসেনের উপস্থাপনায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণ প্রিয় কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের শুভ জন্মবার্ষিকী পালিত হয়।

আজ সকালে প্রতিদিনের মতো ক্লাস শুরু হলেও তৃতীয় ঘন্টার পর শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে বিদ্যালয়ের এক শ্রেণীকক্ষে আলোচনা সভা ছাত্রদের মাঝে বক্তৃতা প্রতিযোগিতা  অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু হানা গোলাম মোস্তফা বাদল কর্তৃক বক্তৃতা প্রতিযোগিতায় তিনজনকে বিচারক মন্ডলী সহকারী শিক্ষক মোঃ আহসান হাবীব ও মোসাম্মৎ বিউটি খাতুন কর্তৃক প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য নির্বাচিত করেন। নির্বাচিত ছাত্ররা হলেন ১. মোছাম্মৎ মেরিনা খাতুন দশম শ্রেণী ২. মোছাম্মৎ সাফিয়া তাবাসসুম ইলমা ষষ্ঠ শ্রেণী ও ৩. শ্রী মিঠুন বর্মন অষ্টম শ্রেণী।
অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ মাসুদ আলী, মোঃ ওবায়দুল্লাহ, মোছাম্মৎ সালেহা খাতুন, ও ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!