
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে তুচ্ছ ঘটনা ও পুর্বশক্রতা জের ধরে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন( ৪৫) নামে এক কৃষক নিহত ও ৬ ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১১ই অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোশাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী গ্রামে। জানা গেছে,পুর্ব গুয়াডহরী গ্রামের বাদশা মিয়ার সাথে পশ্চিম গুয়াডহরী গ্রামের মৃত্যুঃ মহির উদ্দিন সেখ এর ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন এর সাথে দির্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যার দিকে জাহাঙ্গীর হোসেন ছেলে রানা মিয়ার অন্তসত্তা স্ত্রীকে পূর্ব গুয়াডহরী গ্রামের মৃত্যুঃ আবু তালেব এর ছেলে বাদশা মিয়ার লোকজন মারধর করে।
এঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে এক সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে আলমগীর হোসেন (৪৫) ছেলে সাকিল (২০), সাজেদুল (২৪), শামীম (১৮), আলমগীর হোসেন বড় ভাই জাহাঙ্গীর হোসেন (৫০), তাহার ছেলে সজীব (২২), ও রানা মিয়ার ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শাবনুর খাতুন গুরুতর আহত হয়। আহতদের বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে অনুমান ১২টার দিকে আলমগীর মারা যায় । এবিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, সংঘর্ষে আলমগীরের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে মামলা দায়েরের প্রস্ততি চলছে ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন